প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৯:২৪:০৬ || পরিবর্তিত: ২১ এপ্রিল, ২০২৬ ০৯:২৪:০৬
প্রজন্ম ডেস্ক: মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় চট্টগ্রামে সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সংঘর্ষের পর ক্লাশ ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কলেজের একটি ভবনের দেওয়ালে জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আঁকা একটি গ্রাফিতির নিচে ‘ছাত্র রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা ছিল। পরে চট্টগ্রামে সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের এক নেতা সেটিতে ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ শব্দ লিখে দেন। ফলে লেখাটি হয়ে যায় ‘গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। মঙ্গলবার (২১ এপ্রিল)সকাল থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দুপুর ১২টার দিকে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী ধরে উত্তেজনা চলার পর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিক রনি বলেন, ‘কলেজে ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা ছিল। সেখানে কে বা কারা ছাত্র শব্দটি মুছে গুপ্ত লিখে দেয়। এ নিয়ে শিবিরের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের গালাগাল করে পোস্ট দেয়। সকালে তাদের সঙ্গে কথা বলতে গেলে শিবিরের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালান। এতে আমাদের চারজন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, সরকারি সিটি কলেজে ছাত্রশিবিরের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। ক্লাশ ও পরীক্ষা দিতে আসা ছাত্রশিবিরের কর্মীরা অপ্রস্তুত অবস্থায় হামলার শিকার হন। এতে শিবিরের ৫ জন আহত হয়েছেন।
সিটি কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ নঈম উদ্দিন বলেন, দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রথমে শিক্ষকরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।
প্রজন্মনিউজ ২৪
জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১
পরিবহনে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে আন্দোলনের হুঁশিয়ারি
‘সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলো উত্তপ্ত করা হচ্ছে’
পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী
ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
ঘোড়াঘাটে দিন-দুপুরে ডাকাতি, বৃদ্ধা মহিলাকে হত্যা
সিলেটে বিএনপি নেত্রী সেজে ২ লক্ষ টাকা চাঁদা দাবী লাকীর
বিএনপির ৬ নেতা আজীবনের জন্য বহিষ্কার
কৃষিখাতে টেকসই উন্নয়নে গবেষণা ও প্রযুক্তির সমন্বয় অপরিহার্য : উপাচার্য